ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফতুল্লায় বয়লার বিস্ফোরণে নিহত ১

প্রতিনিধির নাম :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে সেলিম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আবদুল্লাহ (২০) নামের আরও এক শ্রমিক।

শনিবার ভোরে ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখাঁ খানকার মোড় এলাকায় আল নাসির ওয়াশিং ডাইং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কারখানার গেটে তালা দিয়ে আত্মগোপন করেছে মালিক পক্ষ।

নিহত সেলিম মুন্সিগঞ্জের সিরাজদীখান থানাধীন রোশনিয়া এলাকার বাবুল খানের ছেলে। সে লালখার জনৈক রফিকের বাসায় ভাড়ায় বসবাস করত। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টায় বিকট শব্দ হয়। এতে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় কারখানা থেকে মালিক পক্ষের লোকজনকে নিয়ে যেতে দেখেন তারা। এরপর কারখানার গেটে তালা দিয়ে মালিকপক্ষও চলে যায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বয়লার বিস্ফোরণের পরপরই কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সেলিমের অবস্থা আশঙ্কা জনক ছিল। পরে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে মৃত্যুবরন করে। অপর আহত শ্রমিক আব্দুল্লাহকে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সে এখন শঙ্কা মুক্ত আছে বলে হাসপাতাল সূত্রে জানতে পেরেছি।’

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
৪ বার পঠিত হয়েছে