ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রতিনিধির নাম :

যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকায় বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি করছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ। পুলিশের দাবি , দুই দল মাদক কাবরারির মধ্যে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।

কোতয়ালী থানার এসআই মোকলেসউজ্জামান সাংবাদিকদের বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ খবর পায়, মন্ডলগাতি এলাকায় মাদক কারবারিদের মধ্যে গোলাগুলি চলছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবক মারা গেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
৭ বার পঠিত হয়েছে