1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

বয়স নিয়ে কথা হচ্ছে, আমি ওটা মাথায় আনছি না : রাব্বি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

সাকিবের তিন নম্বরে খেলবেন? এশিয়া কাপে পুরনো ইনজুরির ব্যথা বেড়ে যাওয়ায় দুবাই ছেড়ে দেশে ফেরার সাথে নির্বাচকদের মাথায় দুশ্চিন্তা চেপে বসে। আসন্ন সিরিজে তাহলে কী হবে। অবশ্য সাকিব থাকবেন না জিম্বাবুয়ে সিরিজ সেটি আগেই ঘোষণা দেয়া ছিল। ফলে সাকিবের স্থানটা পূরণে ফজলে মাহমুদ রাব্বির নামই তারা মাথায় রাখে। তবে কখনই উচ্চারণও করেনি তারা যে রাব্বি দলভুক্ত হয়েছেন জাতীয় দলে। তিনি নিজেও জানতেন না। এগুলো আসলে পুরনো কথা। তবে গতকাল জাতীয় দলের অনুশীলনের প্রথম দিনে সেই রাব্বি সাফ জানিয়ে দিয়েছেন সাকিবের স্থান কখনো দখল করা সম্ভব না। তবে ভালো কিছুর জন্য চেষ্টা করতে তো ক্ষতি নেই। সে চেষ্টাটা তিনি করবেন। অন্তত সাকিবের বিকল্প হিসেবেও তিনি যেন সবার মাঝে টিকে থাকতে পারেন অন্তত সেটুকু হলেও সেটি করবেন।

বয়স ৩০। এমনি সময় দীর্ঘ ক্যারিয়ারের চিন্তা আর কী থাকে। তবে রাব্বির মনোবল অনেক শক্ত। সোমবার তিনি বলেন, ‘আমার আন্তর্জাতিক ম্যাচ খেলার একদমই অভিজ্ঞতা নেই। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দলের বিপক্ষে কিভাবে খেললে কী হয় এগুলো আমার জানা নেই। আমি যা করতে পারব সেটি আমার মতো করে খেলে যাওয়া। তাই আমি আমার খেলাটাই খেলে যেতে চাই। যদি দলে সুযোগ পাই।’

রাব্বি বরাবরই অ্যাটাকিং ব্যাটসম্যান। যতক্ষণ ক্রিজে থাকেন রানের চাকাটা বেশ সচল থাকে। বিগ শট খেলতে পছন্দ করেন। খেলেনও। সে খেলাটা টিম বাংলাদেশও তো চান তার কাছ থেকে। ঘরোয়া ক্রিকেটে খেলে অভিজ্ঞ এ ক্রিকেটার কাল বলেন, ‘আমি আসলে ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিংটা করতেই ভালোবাসি। তবে দলের প্রয়োজনে বোলিংটাও করি।’

টিম ম্যানেজম্যান্ট সাকিবের বিকল্প চিন্তা করেই তাকে নিয়েছেন। তিনি নিজেও সেটি বলেছেন, ‘আমার ভূমিকা কী হবে তা আমি জেনে গেছি। কিন্তু সাকিব ভাইয়ের স্থানটা নেয়া আমার পক্ষে সম্ভব না।’

ঘরোয়া ক্রিকেটে এত দিন খেলেছেন অনেকটা প্রেসারলেস ম্যাচ। জাতীয় দল মানেই পারফরম্যান্সের প্রচণ্ড চাপ। দল তো বটে। গ্যালারি থেকেও প্রচুর ডিমান্ড। রাব্বি বলেন, ‘আমি তো এখনো খেলিইনি। আগে খেলি। দেখি চাপটা কিভাবে মোকাবেলা করব। তবে আমি মনে করি না তেমন কোনো চাপ আমার ওপর প্রভাব বিস্তার করবে।’

গত প্রিমিয়ার ক্রিকেটে ৭০০ প্লাস। রাব্বি আফসোস করে বলেন, ‘যদি আমার ফিটনেসটা আরো ভালো হতো তাহলে ওই রান আরো বেড়ে যেত। তবু আমি বলব ‘এ’ দলে ডাক পেয়েছিলাম। সেখানে ফিটনেস ক্যাম্প ছিল। নিজের ওজন কমিয়ে ফেলেছি। খাদ্যাভাসেও পরিবর্তন এনেছি। বয়স নিয়ে একটা কথা হচ্ছে। আমি ওটা মাথায় আনছি না। আমি যদি ফিট থাকি তাহলে পারফরম্যান্স সমস্যা না।’

উল্লেখ্য, মিরপুর শেরেবাংলায় গতকাল থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে মাশরাফিরা ঘাম ঝরিয়েছেন। আগামী ২১ আগস্ট মিরপুর শেরেবাংলায় প্রথম ওয়ানডে জিম্বাবুয়ের বিপক্ষে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews