ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় আহত চারজন

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় চারজন আহত হয়েছেন। উপজেলার বালুখালী ২ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের পাশে গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আহতরা হলেন, মোশতাক হোসেন (৪২), শহীদ হোসেন (২৪), জসীম উদ্দিন (২৫) ও শাহেদ আলী (বয়স জানা যায়নি)। তাঁদের বাড়ি যশোরে। উখিয়ায় তাঁরা মিস্ত্রির কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।
আটক দুজন রোহিঙ্গা হলেন, ইলিয়াস (২৫) ও নূর বসর (২৬)। আটক দুজন রোহিঙ্গার কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ ও দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, বালুখালী ২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে গতকাল মধ্যরাতে শ্রমিকরা টিউবওয়েল সারানোর কাজ করছিলেন। এ সময় ‘ডাকাত ডাকাত’ বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা সাংবাদিকদের জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র আসল তাঁরা খতিয়ে দেখছেন। আটক রোহিঙ্গারা দুজনেই শিবিরে নতুন এসেছেন বলে তিনি জানান।
অপরদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের ভাষ্য, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
১৬ বার পঠিত হয়েছে