ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে জঙ্গি অভিযানে পুলিশের পৃথক দুটি মামলা

প্রতিনিধির নাম :

নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানায় পুলিশ বাদী হয়ে শেখেরচরের জঙ্গি আস্তানার ঘটনায় বুধবার এবং মাধবদীর জঙ্গি আস্তানার ঘটনায় বৃহস্পতিবার এ মামলা করেন।

শেখেরচরে ভগীরথপুর এলাকার বিল্লাল মিয়ার বাড়ির জঙ্গি আস্তানার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজকে আসামি করা হয়।

এ ছাড়া মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার হাজী আফজালের সাততলা বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় গ্রেফতারকৃত জঙ্গি খাদিজা আক্তার মেঘনা ও মৌসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলায় ৩-৪ জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ জঙ্গিদের বাড়ি ভাড়া নিতে সহায়তা করেন।

মাধবদী থানার ওসি (তদন্ত) ফজলু বলেন, গ্রেফতার জঙ্গি মেঘনা ও মৌকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শেখেরচরের ঘটনায় এসআই এনায়েত কবির ও মাধবদীর ঘটনায় এসআই বাবু উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা করেন।

উল্লেখ্য, সোমবার রাতে শেখেরচর ও মাধবদীর গাংপাড় এলাকায় দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। টানা ৪০ ঘণ্টার অভিযানে শেখেরচরে ২ জঙ্গি নিহত হন ও মাধবদীতে ২ নারী জঙ্গি গ্রেফতার হয়

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
১৫ বার পঠিত হয়েছে