ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

দুদকের অভিযানে জুসসহ ৩ ট্রাক খাদ্যপণ্য আটক

প্রতিনিধির নাম :

বিএসটিআইকে ম্যানেজ করে বেআইনিভাবে খাদ্যপণ্য আমদানি ও বাজারজাত করে কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন-দুদক বুধবার রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়েছে।

অভিযানে বেআইনিভাবে আমদানি করা বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে।

দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) এ সংক্রান্ত অভিযোগ এলে তাৎক্ষণিকভাবে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়।

দুদক সহকারী পরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম বিএসটিআইয়ের চার কর্মকর্তার সহায়তায় ২২২, তেজগাঁও এলাকায় ‘রুট টু মার্কেট ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান চালায়।

সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে বেআইনিভাবে আমদানি করা গুঁড়ো দুধ, জুস ও অন্যান্য খাদ্যপণ্যসহ তিন ট্রাক খাদ্যপণ্য আটক করে তা ডিএমপির ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে অবৈধ খাদ্যদ্রব্য ধ্বংসের প্রক্রিয়া চলছিল।

এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ভেজাল, অনৈতিক ও ক্ষতিকর খাদ্য, ওষুধ এবং পণ্যের ব্যবসা করে এক শ্রেণীর ব্যবসায়ী অবৈধভাবে বিপুল অর্থের মালিক হচ্ছে এবং এ অর্থ অনৈতিক পথে ব্যয় করছে।

দুদক এ অভিযানের মাধ্যমে এসব দুর্নীতি বন্ধ করতে চায়, জনগণকে সচেতন করতে চায় এবং বিএসটিআইয়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে চায়।

রূপগঞ্জে অবৈধ স্থাপনা নির্মাণকারী চক্র চিহ্নিত : রূপগঞ্জে ঢাকা-সিলেট চার লেনের সড়ক নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় অতিরিক্ত ক্ষতিপূরণের লোভে ভূমিতে রাতারাতি স্থাপনা ও ভবন নির্মাণের বিরুদ্ধে দুদকের অভিযান অব্যাহত রয়েছে। ১৪ অক্টোবর এ ঘটনা উদঘাটনের পর বুধবার দ্বিতীয় দফায় সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে একটি টিম উপজেলা ভূমি অফিস, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ পরিদর্শন করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, নরসিংদী জেলার পাঁচদোনা থেকে শুরু হয়ে নরসিংদী জেলার ডাংগা, পলাশ পর্যন্ত একটি চার লেন সড়ক হবে। ওই সড়কের জন্য সরকার কর্তৃক ১৩৬৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। প্রায় ১১ কিমি রাস্তার মধ্যে ১০ কিমি নরসিংদী জেলাধীন এবং আনুমানিক ১ কিমি রাস্তা তাওরা মৌজা, ভোলাব ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকায় পড়েছে। এ সড়কে নরসিংদী অংশের জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয়া হয়। এ প্রক্রিয়া দেখে ক্ষতিপূরণের টাকা বাড়াতে একটি চক্র সেখানে স্থাপনা তৈরি শুরু করে। দুদক টিমের অনুসন্ধানে জানা যায়, দেড় মাস আগেও ওই এলাকায় কোন স্থাপনা ছিল না। কয়েক দিনে নিুমানের মালামাল দিয়ে স্থাপনাসমূহ নির্মাণ করায় নির্মিত স্থাপনা প্রতিবেশি যাতায়াতকারীদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) দুদক এনফোর্সমেন্ট টিমকে আশ্বস্ত করেন, অবৈধ পন্থা গ্রহণকারীরা ক্ষতিপূরণের অর্থ যাতে না পায় ভূমি প্রশাসন সে পদক্ষেপ নেবে। এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী যুগান্তরকে বলেন, দুদক যে কোনো মূল্যে এ দুর্নীতি প্রতিরোধ করবে।

২৫ কোটি টাকা আত্মসাতের তথ্য উদঘাটন : ট্রেনিংয়ের যন্ত্রপাতি না কিনে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর মোহাম্মদপুর আওরঙ্গজেব সড়কে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ অভিযান চালায় দুদক।

অভিযান সমন্বয়কারী ও দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। দুদক টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিপত্র ও রেজিস্ট্রার পর্যালোচনা করে দেখতে পান, ট্রেনারদের ক্লাস অনুযায়ী ভাতা না দিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত ক্লাসের স্বাক্ষর নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানে চিকিৎসকসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ৫-৭ বছর ধরে চাকরি করছেন। তারা নানা অনিয়মের সঙ্গে জড়িত বলে দুদক টিম জানতে পারে। শিগগিরই তাদের বদলি করার বিষয়ে পরামর্শ দিয়ে দুদক টিম কমিশনে সুপারিশ দাখিল করবে।

দুদকের হস্তক্ষেপে সিলেটে পাহাড় কাটা বন্ধ : সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পারুয়া মৌজায় পাহাড় কাটার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) বুধবার অভিযোগ আসে।

পরে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিজিবির সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান চালান।

অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি পে-লোডার জব্দ করা হয়। তবে পাহাড় কর্তনে জড়িত কাউকে পাওয়া যায়নি।

দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, একটি দুর্নীতিবাজ চক্র অর্থের লোভে আরেফীন টিলা পাহাড় কেটে পাথর আহরণ করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
৭ বার পঠিত হয়েছে