ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

আগামী বছরে কাজে ফিরছেন ওয়েঙ্গার

প্রতিনিধির নাম :
আগামী বছর জানুয়ারি থেকে আবারো কাজে ফেরার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। একইসাথে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব পাবার কথাও স্বীকার করেছেন এই অভিজ্ঞ কোচ।
৬৮ বছর বয়সী ওয়েঙ্গার গত মৌসুমের শেষে আর্সেনালের সাথে ২২ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। যদিও এখনো নিজের ভবিষ্যত নিয়ে কিছুই জানেনা সাবেক এই গানার্স বস। কিন্তু যেকোন ক্লাব কিংবা জাতীয় দলে অবশ্যই ফিরে আসছেন বলেন ইঙ্গিত দিয়েছেন। এমনকি জাপানের মত দেশে যেখানে তার ক্লাব ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা আছে সেখানেও ফিরতে পারেন।
এ সম্পর্কে এই ফ্রেঞ্চম্যান বলেছেন, আমি মনে করি আমার বিশ্রাম হয়েছে, এখন আমি কাজের জন্য প্রস্তুত।
ন্যান্সির সঙ্গে কাজ করার মধ্য দিয়ে ওয়েঙ্গার তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর মোনাকোতে কাটিয়েছেন সাত বছর। তার অধীনে প্রথম মৌসুমেই মোনাকো লিগ ওয়ানের শিরোপা জিতেছিল। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য জাপানে কাটানোর পর আর্সেনালের সঙ্গে সম্পর্ক শুরু করেন ১৯৯৬ সালে। ২২ বছরের গানার্স ক্যারিয়ারে তিনি তিনটি প্রিমিয়ার লিগ ও সাতটি এফএ কাপের শিরোপা জিতেছেন।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
১২ বার পঠিত হয়েছে