1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে বেয়ারস্টো

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

ক্যান্ডিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে খেলতে পারছেন না ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। অনুশীলনে গোঁড়ালিতে আঘাত পাওয়ায় চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন বেয়ারস্টো।

শুক্রবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ২৯ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটসম্যানের ডান গোঁড়ালিতে আঘাত লাগে। তার স্থানে অ্যালেক্স হেলসকে আজ মাঠে নামানো হয়েছে।

পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল।

এর আগে ইনজুরির কারণে ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডওসন পুরো টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছেন। গত সপ্তাহে তৃতীয় ওয়াডেতে বোলিংয়ের সময় ডওসনের পিঠের পেশীতে টান পড়ায় তিনি আর খেলতে পারছেন না। তার স্থানে দলভূক্ত হয়েছেন জো ডেনলি।

এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ৩০ রান করা কুশাল পেরেরা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারছেন না। সাদিরা সামারাবিক্রমাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews