1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

দেশের জনগণ পরিবর্তন চায় : এরশাদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেওয়া সম্ভব নয়। বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় নেতা ও পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার এমপি, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, এসএম ফয়সল চিশতী, ফখরুল ইমাম এমপি, ইসলামী ফন্টের প্রেসিয়িাম সদস্য আবু সুফিয়ান কাদেরি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র গোলাম মোস্তফা।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা জোটগতভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত। পরিবেশ-পরিস্থিতির কারণে নির্বাচন নিয়ে নতুন মেরুকরণও হতে পারে।’

পার্টির নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে এরশাদ বলেন, আমরা শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করতে পার্লামেন্ট বোর্ড গঠন করা হবে। যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। পোস্টার ও ব্যানার দেখে কাউকে মনোনয়ন দেয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
এরশাদ বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়। শিক্ষাব্যবস্থার পরিবর্তন চায়, সড়কের নিরাপত্তা চায় এবং সন্ত্রাস দমনে কঠিন পদক্ষেপ চায়।

সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ও স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। জাতীয় পাটি স্বাধীনতার ফসল জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে ।

জাতীয় পার্টির শাসনামলে দেশের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বেকারদের কর্মসংস্থান করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। তাই জনগণের কল্যাণের জন্য আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। জনগণ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

ড. কামালকে নিয়ে যা বললেন তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই।
মন্ত্রী শনিবার সদর উপজেলা অডিটরিয়ামে জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি যদি ২০১৪ সালের মতো অরাজকতা সৃষ্টি করতে চায় তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সাথে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দেবে। তারা (বিএনপি) যদি আবার ক্ষমতায় আসে, তবে দেশটাকে ধবংস করে দেবে।’

বিএনপি দৈন্যতায় ভোগা একটি দল এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো তাদের সাথে কামাল হোসেন জোট করেছেন।
বিএনপি দলের মধ্যে কোনো যোগ্য লোক নেই বলেই কামাল হোসেনের মতো দল ত্যাগকারী নেতাকে বেছে নিয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপির নতুন জোটের উদ্দেশ্য যদি হয় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো, তাহলে তা কোন দিনই সফল হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।
সেই লক্ষ্যকেই সামনে রেখে মহিলা যুবলীগসহ সকল নেতা-কর্মীকে নিরলস কাজ করার আহবান জানান তিনি।

মহিলা যুবলীগ আহবায়ক খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন নারী নেত্রী আনোয়ারা আহমেদ। বক্তৃতা করেন এ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু প্রমুখ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews