ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

বিয়ের ১৪ দিনের মধ্যে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

টাঙ্গাইলের ধনবাড়িতে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক শফিকুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার বিলাশপুর কুইচামারা ব্রিজের নিচ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম বিলাশপুর গ্রামের নাজমুল হকের ছেলে।

ধনবাড়ি থানার এসআই ফরহাদ হোসেন জানান, শনিবার সকালে ধনবাড়ি-নান্দিনা সড়কের বিলাশপুর কুইচামারা ব্রিজের নিচে এলাকাবাসী শফিকুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোট পেলে তা বুঝা যাবে।

পারিবারিক সূত্র জানায়, শফিকুল ইসলাম মাত্র ১৪ দিন আগে পার্শবর্তী নলিন গ্রামে তার মামাতো বোনকে বিয়ে করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
১২ বার পঠিত হয়েছে