ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

স্পেনকে উড়িয়ে বিশ্বকাপ ইংল্যান্ডের

প্রতিনিধির নাম :

ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও তাদের এক কথায় উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। কলকাতায় অসাধারণ এক ফাইনালে ৫-২ ব্যবধানে জয়ে প্রথমবারের মতো এ আসরে ট্রফির উৎসব করেছে ইংলিশরা। অথচ এদিন খেলার মাত্র ৩১ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরেই দাঁড়িয়ে স্প্যানিশদের রীতিমতো উড়িয়ে দেয় ইল্যান্ডের ভবিষ্যত জাতীয় দলোর তারকারা। স্পেনের সার্জিও গোমেজের জোড়া  গোলে প্রথমার্ধ শেষ হওয়ার অনেক আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। তবে ৪৪ মিনিটে ইংলিশদের সেরা তারকা রিয়ান ব্রুস্টারের গোলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৫৮ মিনিটে মরগান গিবস-হোয়াইটের গোলে সমতা ফেরে।  ৬৯ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার কাজটা করেন ফিল ফোডেন। ইংল্যান্ড সমতায় ফিরতেই যেন হারিয়ে যায় স্পেন। বিধ্বস্ত স্পেন আরও ভেঙে পড়ে ৮৪ মিনিটে মার্ক গুয়েহির গোলে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফোডেন। আর ম্যাচে শেষে উৎসবে মাতে দলটি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে বেশি গোলের ফাইনাল এটি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
২৬ বার পঠিত হয়েছে