ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

রাষ্ট্রপতি জেনেভা যাচ্ছেন আজ

প্রতিনিধির নাম :
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের ৫ দিনব্যাপী সম্মেলনে যোগদান উপলক্ষে আজ রবিবার রাতে জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি বিশ্ব নেতাদের সঙ্গে বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে আজ রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জেনেভার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গতকাল শনিবার এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইওগণ যোগ দেবেন। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।
ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের দ্বিবার্ষিক এই সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার অংশ নেবে।
বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি গুরুত্ব দেয়া হবে। এই সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ।’
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
৬ বার পঠিত হয়েছে