ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

হাসপাতালে কেমন আছেন খালেদা জিয়া?

প্রতিনিধির নাম :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেদিন থেকেই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। মাঝে অসুস্থ হয়ে পড়লে একবার পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আনা হলেও সেদিনই আবার কারাগারে নেওয়া হয়। কিন্তু চিকিৎসার জন্য সর্বশেষ গত ৬ অক্টোবর থেকে বিএসএমএমইউতে ভর্তি রয়েছে খালেদা জিয়া। হাসপাতালের কেবিন ব্লকের ৬১২ নম্বর কেবিনে পাঁচ সদস্যের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। তা হাসপাতালে কেমন আছেন তিনি? সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে সামান্য অগ্রগতি হলেও তাকে দীর্ঘ মেয়াদে চিকিৎসা নিতে হবে।

খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার বিষয়ে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল-হারুন একটি জাতীয় দৈনিককে বলেন, উনার (খালেদা জিয়া) যে রোগ সেটা দুই-চার দিনে সেরে যাওয়ার মতো নয়। নিয়মিত ওষুধ খাচ্ছেন। ফিজিওথেরাপি নিচ্ছেন। এতে ব্যথা আগের চেয়ে একটু কমেছে। এছাড়া জেল কোড অনুসারে এবং ডায়েটে যেভাবে প্রেসক্রিপশ করা হয়, সেভাবেই তাকে খাবার দেয়া হয়।

জানা গেছে, পরিত্যক্ত কারাগারের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে মানসিকভাবে তুলনামূলক ভালো আছেন খালেদা জিয়া। তবে শারীরিকভাবে তিনি সুস্থ নেই, আর্থাইটিসের সমস্যা তাকে ভোগাচ্ছে। তাছাড়া তার আরও বিভিন্ন সমস্যার সঠিক কারণ চিহ্নিত করতে বিএসএমএমইউয়ের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানেও নমুনা পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
৪ বার পঠিত হয়েছে