ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আশুগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রতিনিধির নাম :

রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার রাতে উপজেলার বড়তল্লাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লাহ গ্রামের পানাউল্লাহ বাড়ি ও বড়গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রোববার রাতে বড়তল্লাহ গ্রামের পানাউল্লাহ বাড়ির কাউসার, দেলোয়ার একই গ্রামের বড়গোষ্ঠীর সাইফুল মিয়ার ছেলে রোমনকে রেনেসা স্কুলের কাছে মারধর করে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের ভৈরবের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
১৫ বার পঠিত হয়েছে