ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আমরা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :

বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আইএস-জঙ্গি ভূত আমাদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ভূত আমরা তাড়াতে সক্ষম হয়েছি। আর কোন ভুল করতে চাই না। বাংলাদেশকে অন্ধকারাচ্ছন্ন হতে দেয়া হবে না। আমরা দুর্নীতিতে আর চ্যাম্পিয়ন হতে চাই না।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি সব কিছু পেয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আমাদের নতুন প্রজন্মরা পৃথিবীর সাথে টক্কর দিয়ে চলার পাশাপাশি বলতে পারবে- আমার কারো দান-দক্ষিণায় চলি না। আমাদের বাংলাদেশ আজকে উন্নত বাংলাদেশে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্ম নিশ্চই ভুল করবেন না, আর কোন ষড়যন্ত্রের শিকারও হবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ রবিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগীতা করেন আর্কাইভ-৭১।

আর্কাইভ-৭১ এর সভাপতি এ.এইচ আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজিপি সহিদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, আর্কাইভ-৭১ এর নিবার্হী পরিচালক প্রনব সাহা অপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে