ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের আশঙ্কা নেই: রাবি ভিসি

প্রতিনিধির নাম :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. এম আবদুস সোবহান বলেছেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার কোনো আশঙ্কা নেই। প্রশ্ন সাধারণত ফাঁস হয় যেখানে প্রিন্ট ও প্যাকেজিং হয়, আর এসব দায়িত্বে আছেন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিরা। তারা অত্যন্ত দায়িত্বশীল।

বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে সোমবার সকালে তৃতীয় বিজ্ঞান ভবনে পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভিসি আরও বলেন, রাবির বর্তমান প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার সুযোগ নেই। আমরা এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তা ছাড়া জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত রয়েছে। জালিয়াতি ধরা পড়লেই তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।

ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশনসহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫টি ইউনিটের আওতায় চার হাজার ৭০০ আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করেছেন ভর্তিচ্ছুরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
৬ বার পঠিত হয়েছে