ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার Logo পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

মেসিকে নিয়ে এবার ভিন্ন কথা ম্যারাডোনার

প্রতিনিধির নাম :

লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিয়েগো ম্যারাডোনা। আর তারই জের ধরে এবার পিছু পা হলেন ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি। তিনি বললেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

কয়েক দিন আগে মেক্সিকোর সংবাদমাধ্যমে ম্যারাডোনা বলেছিলেন, মেসি অধিনায়ক হওয়ার যোগ্য নন। তিনি স্নায়ুর চাপে ভোগেন। প্রতিটা ম্যাচের আগে ২০ বার করে বাথরুমে ছুটতে হয় মেসিকে। তিনি আরও বলেছিলেন, ‘‘মেসি আর্জেন্টিনার একজন ফুটবলার। ওকে ঈশ্বর বানাবেন না।’’

এরপরই মেসিভক্তদের পাশাপাশি ম্যারাডোনা তীব্র সমালোচনা করেছিল মেসির পরিবারও। এ বার ম্যারাডোনা নিজেই উল্টো পথে হাঁটলেন। সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলে আর্জেন্টিনার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক বলে দিলেন, ইচ্ছা করে তাঁর এবং মেসির মধ্যে ঝামেলা বাঁধানো চেষ্টা হচ্ছে।

এই মুহূর্তে মেক্সিকোর ক্লাব ডোরাডোসে কোচিং করাচ্ছেন ম্যারাডোনা। সেখানেই তিনি বলেন, ‘‘আমি জানি, লিওকে। আমি জানি, ও বিশ্বের সেরা ফুটবলার।’’ ম্যাচের আগে ২০ বার বাথরুমে যাওয়া প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘‘আমি যদি বলেও থাকি যে, ম্যাচের আগে কেউ ২০ বার বাথরুমে যায়, তাহলেও আমি কিন্তু কারও নাম করিনি। আমি কোথাও বলিনি যে, ওই ফুটবলারের নাম লিওনেল মেসি। আমি অন্য ফুটবলারের কথা বলতে চেয়েছিলাম।’’ কিন্তু সেই ফুটবলার কে, তা আর বলেননি ম্যারাডোনা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
৪ বার পঠিত হয়েছে