ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান

লক্ষ্মীপুরে শিশু চুরির অভিযোগে নারী আটক

প্রতিনিধির নাম :

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৪ মাস বয়সী ইব্রাহীম নামের এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার শিশুটির মা জান্নাতুল ফেরদৌস জানান, ৪ দিন আগে তার মা সাফিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। শিশু বাচ্চাটিকে নিয়ে মায়ের সেবা যত্ন করছিলেন তিনি। রাতে হঠাৎ ওই মহিলা এসে তার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে চতুর্থ তলার গেইট ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্বজনদের চিৎকারে আশে পাশের রোগী ও স্বজনরা ওই মহিলাকে আটক করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এসময় আটককৃত ওই নারীর নাম পরিচয় জানতে চাইলে তার নাম সালেহা ও সদর উপজেলার চররুহিতার বাসিন্দা বলে জানায়। তার স্বামীর নাম জানতে চাইলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু চুরির অভিযোগে আটককৃত ওই নারীর কথা বার্তা অসংলগ্ন মনে হচ্ছে। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
বিষয়টি পর্যবেক্ষনে রয়েছে বলেও জানান হাসপাতালের এ কর্মকর্তা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
৫ বার পঠিত হয়েছে