ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

বিশ্বের সবচেয়ে লম্বা’ জিন্নাতের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্

প্রতিনিধির নাম :

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবীর দীর্ঘকায় ব্যক্তির স্বীকৃতি দেয়।
কশেনের চাইতে তিন ইঞ্চি লম্বা এক যুবকের সন্ধান মিলেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। তার নাম জিন্নাত আলী। তিনি ওই এলাকার বর্গা চাষি আমির হামজার ছেলে। বয়স তার ২২ বছর। তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি।
গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এসেছিলেন জিন্নাত আলী। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা। বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন। সংসদে আসার সঙ্গে সঙ্গে চারদিকে হৈ চৈ পড়ে যায়। তিনি যেখানেই যাচ্ছিলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরছিলেন। তাকে এক নজর দেখতে ভিড় করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরাও। জিন্নাত আলী যখন সংসদ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সংসদে প্রবেশের গেটে তাকে মাথা নিচু করে বের হতে দেখা যায়। তার সঙ্গে ছবি তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়।
শুধু তাই নয়, জিন্নাত যখন সংসদের ক্যান্টিনে যান তখন অন্যান্য দর্শণার্থীদের সঙ্গে সংসদ সদস্যরাও ভিড় করেন তাকে দেখার জন্য।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জিন্নাত অসুস্থ। আমি তাকে কিছু আর্থিক সহায়তা করলাম। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
প্রধানমন্ত্রী বিনামূলে জিন্নাতের চিকিৎসার নির্দেশনা দিয়েছেন। তার জন্য একটি বাড়ি করে দেওয়ার কথাও জানিয়েছেন

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
৮ বার পঠিত হয়েছে