ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

জয়পুরহাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
সদর উপজেলার বড় তাজপুর গ্রাম থেকে শুক্রবার রাতে মনজুরুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়,  উপজেলার তাজপুর সোনাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (৩২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে বড় তাজপুর সোনাপাড়া এলাকা থেকে মনজুরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
জয়পুরহাট র‌্যাবের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের জানান, এ ব্যপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
১৪ বার পঠিত হয়েছে