ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

সহজ রাজস্ব নীতিমালা চায় ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম :

কাস্টমস, ভ্যাট সম্পর্কিত নীতিমালা সহজ করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা মনে করেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা তরান্বিত করার ক্ষেত্রে ব্যবসা পরিচালনার সহায়ক নীতিমালা, কাস্টমস এবং ভ্যাট আইন আরও সহজ করা দরকার। সহায়ক পরিবেশ পেলে দেশের ব্যবসায়ীরা তাদের সক্ষমতা অনুযায়ী অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবেন।

বৃহস্পতিবার এফবিসিসিআই সভাকক্ষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এফবিসিসিআই নেতারা এসব কথা বলেন।

সভায় মূলত কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ ও সংগঠনের পরিচালকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সীও সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী নেতারা দেশের ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কাস্টমস সম্পর্কিত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
১৩ বার পঠিত হয়েছে