ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই: এরশাদ

প্রতিনিধির নাম :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই। নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত।
আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুসেইন মুহম্মদ এরশাদ একথা বলেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ডিজিটাল প্রচারণা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তাদের দল এখন অনেক বেশি শক্তিশালী।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা, আর না এলে আমাদের তিন’শ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে।
হুসেইন মুহম্মদ এরশাদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা এগিয়ে চলেছি। নির্বাচনে আমরা প্রতিদিন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোটি কোটি মানুষের কাছে আমাদের দলের বার্তা পৌঁছে দেবো। আমাদের অতীতের উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা পৌঁছে দেবো সাধারণ ভোটারদের কাছে।
এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কনন্টেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন চার কোটি ভোটারের কাছে জাতীয় পার্টির প্রচারণা এবং এরশাদের কথা তুলে ধরা হবে। ৪০ জন তথ্য-প্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ প্রতিদিন ৩ শিফটে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই ডিজিটাল প্রচারণা চালাবে। বাসস
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে