ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

প্রতিনিধির নাম :

ইতালিয়ান লিগে মৌসুমের শুরুটা ভালোই ছিল জুভেন্টাসের। টানা আট জয়! এরপর এক ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়ে হোঁচট। শনিবার রাতে এম্পোলিকে হারিয়ে ইতালিয়ান লিগে আবার জয়ের ধারায় ফিরেছে রোনালদো-দিবালারা। ম্যাচ শেষে রোনালদোর জয়সূচক গোলটিকে ‘জাদুকরি মুহূর্ত’ বলে আখ্যা দিলেন জুভেন্টাস কোচ আলেগ্রি। ২৫ গজ দূর থেকে শট নিয়ে রোনালদো যে গোল করলেন, সেটাকে জাদুকরি মুহূর্ত না বলে উপায় আছে! জুভেন্টাসের পর্তুগিজ সেনার জোড়া গোলেই তো এম্পোলির বিপক্ষে হারতে বসা জুভরা পেয়েছে ২-১ গোলের জয়।

এম্পোলির মাঠে প্রথমার্ধে জুভেন্টাস ছিল ছন্নছাড়া। বলার মতো তেমন কোনো আক্রমণই ছিল না তাদের। ম্যাচের ২৮ মিনিটে উল্টো গোল হজম করে বসে অতিথিরা। ফরোয়ার্ড কাপুতোর গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

বিরতির সময় শিষ্যদের কানে কী মন্ত্র পড়ে দিয়েছেন আলেগ্রা, তা জানা সম্ভব হয়নি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পান রোনালদো-দিবালারা। ম্যাচের ৪৮ মিনিটে অ্যালক্সে সান্দ্রোর শটা এম্পোলির গোলরক্ষক না আটকালে তখনই সমতায় ফিরত অতিথিরা। ৫৪ মিনিটে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা দিবালা ফাউল আদায় করেন। রোনালদোর স্পট কিকে সমতায় ফেরে জুভেন্টাস। ম্যাচের ৭০ মিনিটে মাতুইদির কাছ থেকে বল পেয়ে জায়গা করে নেন রোনালদো। তাঁর বুলেটগতির শটে বল জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ে সিরি আতে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইতালিয়ান জায়ান্টরা। ২১ পয়েন্ট নিয়ে তালিকায় জুভেন্টাসের পরেই আছে নাপোলি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
১১ বার পঠিত হয়েছে