যশোর-৪: জাতীয় পার্টি নেতা শাব্বিরের শোডাউন

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক, অভনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ যশোর-৪ আসনে (অভয়নগর, বসুন্দিয়া ও বাঘারপাড়া উপজেলা) গণসংযোগ করছেন।
জাতীয় পার্টির সম্ভাব্য এ প্রার্থী শনি ও রোববার অভয়নগরের কয়েকটি ইউনিয়নে ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা ও মতবিনিময় সভা করেছেন।
৩ দিনব্য্যাপী অভয়নগরের প্রেমবাগ, বাঘুটিয়া, সুন্দলী, পায়রাসহ বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শোভাযাত্রায় তার সফরসঙ্গী ছিলেন অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফজলুল বারী খোকা, যুবসংহতির সভাপতি শেখ ফরিদ হোসেন, উপজেলা জাতীয় পার্টি অর্থ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ফরহাদ হোসেন মিলন, বাবুল আহমেদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এসকে অলোক দাস, নওয়াপাড়া পৌর যুবসংহতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আনিস হোসেন প্রমুখ।
























