ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুর-১: রামগঞ্জে নৌকায় ভোট চেয়ে যুবলীগ নেতার প্রচারপত্র

প্রতিনিধির নাম :

লক্ষ্মীপুরের রামগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারপত্র বিতরণ করা হয়েছে। কয়েকদিন ধরে রামগঞ্জ পৌর শহরে জেলা যুবলীগের সদস্য মাহবুব আলম নির্বাচনী গণসংযোগকালে এ প্রচারপত্র বিতরণ করেছেন।

মাহবুব আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। প্রচারপত্রে সরকারের ৩৫টি উন্নয়নমূলক কাজের তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রচারপত্র বিতরণ শেষে তিনি রামগঞ্জ ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় মাহবুব আলম বলেন, ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করেছে।

এসব উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারপত্র বিতরণ করছি। শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার লক্ষ্যে তার উন্নয়ন বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমানে রামগঞ্জে আওয়ামী লীগ ৮-১০টি ভাগে বিভক্ত। আমি চাচ্ছি সব নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। এখানে কোনো গ্রুপিং থাকবে না।

আমি নিজেও কোনো গ্রুপিংয়ের সঙ্গে জড়িত নয়। মাদকমুক্তসহ বিভিন্ন উন্নয়নের মাধ্যমে রামগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
৯ বার পঠিত হয়েছে