ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম :

কুষ্টিয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। সদর উপজেলার কবুরহাট এবং দৌলতপুর উপজেলার মুসলিমনগর মঙ্গলবার দিবাগত রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত দুই জনই মাদক ব্যবসায়ী।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, রাত ২টার দিকে সদর উপজেলার কবুরহাট মাদ্রাসাপাড়া জিকে ক্যানেলের পাশে দুইদল মাদক ব্যবসায়ী গোলাগুলি করছে শুনে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে
এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজসহ ৪ পুলিশ আহত হয়।

দৌলপুর থানার ওসি শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার মুসলিমনগর মাঠে দু’দল মাদক ব্যাবসায়ী’র মধ্যে বন্দুযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার দৌলতপুর হাসাপতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মদন (৪৫)। সে সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি, ৯০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
১০ বার পঠিত হয়েছে