ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংলাপে বসবেন ১৪ দলের ২২ জন

প্রতিনিধির নাম :

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাল বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সংলাপে বসবেন। দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের ২২ জন প্রতিনিধি সংলাপে অংশ নেবেন। আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সন্ধ্যা সাতটায় সংলাপ হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও জাসদের একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদল সংলাপে বসবেন।

প্রথমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংলাপে ২১ জনের অংশ নেওয়ার কথা জানানো হয়েছিল। পরে গণমাধ্যমে আবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ২২ জনের কথা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

সংলাপের জন্য গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যফ্রন্ট ১৬ সদস্যদের একটি তালিকা দেয়। এই ১৬ জন সংলাপের জন্য গণভবনে যাবেন। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এর আগে ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ আহ্বান করে চিঠি দেন ড. কামাল হোসেন। তাঁর চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ অক্টোবর সংলাপে বসার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং ড. কামাল হোসেনের কাছে দলের পক্ষ থেকে গণভবনে যাওয়ার আমন্ত্রণপত্র পাঠান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
১২ বার পঠিত হয়েছে