ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

বড় জয়ে রিয়াল মাদ্রিদ শিবিরে স্বস্তি

প্রতিনিধির নাম :
মেলিয়ার বিপক্ষে বড় জয়ে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। নতুন অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে ৪-০ গোলের জয় পেয়েছে দলটি। একের পর এক ব্যর্থতার মধ্যে লা লিগায় সর্বশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরে বরখাস্ত হন রিয়াল মাদ্রিদের কোচ লোপেতেগুই।
বুধবার রাতে তৃতীয় সারির দল মেলিয়ার মাঠ স্তাদিও আলভারেজ ক্লারোতে আধিপত্য বিস্তার করে তুলে নেয় বড় জয়। ম্যাচের ২৮ মিনিটে গোলের সূচনা করেন করিম বেনজেমা। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কো অ্যাসেনসিও লিড দ্বিগুণ করেন। বিরতির পর ৭৯ মিনিটে আলভারো ওদ্রিওসোলা দলের হয়ে তৃতীয় গোলটি করেন। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে বড় জয় নিশ্চিত করেন ক্রিস্তো গনসালেস।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
১৩ বার পঠিত হয়েছে