ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

গোপালগঞ্জে নির্মাণাধীন ব্রিজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম :
গোপালগঞ্জে নির্মাণাধীন ব্রিজ থেকে নদীতে পড়ে সম্রাট মোল্লা (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার রামশীলের পয়সা নদী থেকে ওই শ্রমিকের লাশ শ্রমিকরা উদ্ধার করে। সম্রাট পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, শুক্রবার বিকালে কোটালীপাড়া উপজেলার রামশীল কলেজ সংলগ্ন পয়সা নদীর উপর ব্রিজের নির্মাণের কাজ করছিলেন একদল শ্রমিক। অসাবধানতাবশত শ্রমিক সম্রাট নদীতে পড়ে পানির মধ্যে ডুবে যায়। সন্ধ্যায় নদীতে লাশ ভেসে উঠলে সহকর্মী শ্রমিকরা তার লাশ উদ্ধার করে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১৫ বার পঠিত হয়েছে