ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

মদনে বরফকল শ্রমিক খুন

প্রতিনিধির নাম :
নেত্রকোনার মদন উপজেলায় রাব্বি মিয়া (১৮) নামে বরফকলের এক শ্রমিক খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী বাজারের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাব্বি গোবিন্দশ্রী গ্রামের আবুল কাসেমের ছেলে। তাকে শুক্রবার গভীর রাতে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মদনের গোবিন্দশ্রী গ্রামের রাব্বি মিয়ার লাশ শনিবার সকালে এলাকাবাসী গোবিন্দশ্রী বাজারের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তার শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ সকালেই নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১৩ বার পঠিত হয়েছে