ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
ঝিনাইদহের তেঁতুলতলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার রাত একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর নেয়ার পথে তিনি মারা যান।
নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার পোটলা তরফদারের ছেলে। রাতে ওষুধ আনার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল। পরে অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, তিনি গুরুতর আহতবস্থায় তেঁতুলতলা এলাকায় রাস্তার পাশে পড়ে আছেন। পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুরের উদ্দেশে নেয়া হয়।
পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১৪ বার পঠিত হয়েছে