ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাগমারায় কাজীর ৬ ও বরের ১ মাস কারাদণ্ড

প্রতিনিধির নাম :
রাজশাহীর বাগমারায় বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল করিম ওরফে আক্কাস কাজীকে ছয় মাসের ও বর স্বপন রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কনেকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আদালতের বিচারক বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ভ্রাম্যমান আদালত ও গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার জানান, চলতি চছরের ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জ জেলার জয়নগর পোস্ট অফিসের অধীন গিলন্ড গ্রামের আক্কাস সিকদারের মেয়ে নবম শ্রেণি পড়ুয়া লাকী খানমের সাথে নাটোরের নলডাঙ্গা উপজেলার কুমারপুর গ্রামের আব্দুল করিমের পুত্র স্বপন রহমানের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৩ অক্টোবর স্বপন রহমান লাকি খানমকে তার পরিবারের আগোচরে পালিয়ে নিয়ে নিজ গ্রাম কুমারপুরে চলে আসে। ওই দিন দিবাগত রাতে তারা পার্শ্ববর্তী বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের কাজী রেজাউল কমির ওরফে আক্কাস কাজীর কাছে তাদের বিয়ে রেজিস্ট্রি করার জন্য উপস্থিত হন।  এ সময় আক্কাস কাজী বর ও কনের বয়স পূর্ণ না হওয়ায় নানান টালবাহানা করে অবশেষে সাড়ে ১৭ হাজার টাকার বিনিময়ে বিয়ে রেজিস্ট্রি করে দেন।
এ প্রসঙ্গে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম জানান, কাজী ছয় মাস ও বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
১০ বার পঠিত হয়েছে