ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই শিক্ষাব্যবস্থা পূর্ণতা পায়: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় শিক্ষা সংযুক্ত করা হলেই একটি দেশের শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ হয়। আর এ জন্যই সংসদে আইন পাস করে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়া হয়েছে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থা ধর্মীয় শিক্ষার মাধ্যমেই পূর্ণতা পায়। আমরা এই কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়েছি। পাশাপাশি সংসদের মাধ্যমে আইন পাস করেছি। যাতে পরবর্তী সময় কেউ এ স্বীকৃতি খর্ব করতে না পারে।

কওমি শিক্ষার স্বীকৃতির বিষয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনারা অসহায় এতিমদের জায়গা দেন। তাদের থাকাখাওয়ার ব্যবস্থা করেন। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আপনারা তাদের জন্য শেষ ঠিকানা। এত কিছুর পর আপনাদের স্বীকৃতি থাকবে না তা তো হয় না।

তিনি বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাকে মেরে ফেলার জন্য আমার ওপর বারবার হামলা করা হয়েছে। আল্লাহ আমাকে বারবার বাঁচিয়েছেন। দেশের মানুষের সেবা করার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।

তিনি বলেন, আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। যাতে তারা তাদের যে কোনো প্রয়োজনে এ টাকা ব্যবহার করতে পারে।

‘আমি চাই দেশের মানুষ সবাই ভালো থাক। দেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে, সে লক্ষ্যে আমার সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি’, বলেন প্রধানমন্ত্রী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে