ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

ব্যাংককে বিজেপি সেক্রেটারির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম, পারিনি: র্মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :

ব্যাংককে ভারতীয় জনতা পার্টি-বিজেপির জেনারেল সেক্রেটারি রাম মাধবের সঙ্গে বৈঠক করার চেষ্টা করেছিলো বিএনপি, কিন্তু সাক্ষাৎ দিতে রাজি হননি রাম মাধব। ঢাকায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ভারতবিরোধী নয় বলেও দাবি তার।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা হতাশ হয়ে পড়ি। চলতি বছরের আগস্টে বিজেপির জেনারেল সেক্রেটারি রাম মাধবের সঙ্গে ব্যাংককে (থাইল্যান্ডের রাজধানী) বৈঠক আয়োজনের চেষ্টা করেছিলাম। কিন্তু বিজেপি ভয়ে রাজি হয়নি।’

ভারতীয় কূটনীতিকরাও বিএনপির সঙ্গে বৈঠকে আগ্রহী নয় বলে দাবি মির্জা ফখরুলের। তার মতে, এর কারণ ভারতীয় কূটনীতিকরা শেখ হাসিনার সরকারকে বিব্রত করতে চায় না।

‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এর বিপরীত ধারণা রয়েছে। আমরা সাম্প্রদায়িকা, মৌলবাদে বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে, আমরা ভারতবিরোধী। কিন্তু আমরা ভারত বিরোধী নই। আওয়ামী লীগ মিথ্যা প্রচারণা চালিয়ে এ ধারণা তৈরি করেছে।’ বলেন ফখরুল।

ভারতের কাছে যাওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এ প্রসঙ্গে ২০১২ সালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভারত সফরের কথা উল্লেখ করেন তিনি। ফখরুল বলেন, ‘আমরা ভেবেছিলাম বিজেপি ক্ষমতায় এলে পরিস্থিতি পাল্টাবে। খালেদা জিয়ার সঙ্গে মোদির একটি ভাল বৈঠকও হয়েছিলো। কিন্তু কোন পরিবর্তন আসেনি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
১৩ বার পঠিত হয়েছে