ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

দেবিদ্বারে ডাকাতের হাতে বৃদ্ধা খুন

প্রতিনিধির নাম :

কুমিল্লায় মুখে গামছা এবং হাত-পায়ে স্কচটেপ বেঁধে মোরশেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে সংঘবদ্ধ ডাকাতদল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মোরশেদা বেগম ওই গ্রামের মৃত মান্নান সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদা বেগম প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ঘুমাতে যান। বাসায় তিনি একাই ছিলেন। রাতের যে কোন সময় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা ওই বাড়ির গেট ও দরজার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন বাড়ির দরজার গ্রিল কাটা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
৩১ বার পঠিত হয়েছে