ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

উড়তে থাকা লিভারপুলকে হারের স্বাদ দিল ম্যানচেস্টার সিটি

প্রতিনিধির নাম :

টানা ২০ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের স্বাদ পেল ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা লিভারপুল। বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার সিটি কাছে ২-১ গোলে গোলে হেরেছে তারা।

ইতিহাদ স্টেডিয়ামে লিগ ম্যাচে লিভারপুলকে স্বাগত জানিয়েছিল ম্যানসিটি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লুপের দল। নিজেদের মাঠে ম্যানসিটির জয়ে একটি করে গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও লেরয় সানে। অন্যদিকে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও রবার্তো।

ম্যাচের ৪০ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বাঁ পায়ের জোরালে শটে গোল করেন সিটি তারকা আগুয়েরো। বিশ্রাম শেষে ম্যাচের ৬৩ মিনিটে আলেকজান্ডার–আর্নল্ডের বাড়ানো বলে গোল করে ফিরমিনো লিভারপুলকে সমতায় ফেরায়। তবে ম্যাচের ৭২ মিনিটে রহিম স্টার্লিংয়ের সহায়তায় লেরয় সানে বাঁ পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ালে উচ্ছ্বাস ফেরে ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল না পেলে ২-১ গেলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে লিভারপুল। অন্যদিকে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পা। লিভারপুলের পরাজয়ের ফলে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
১১ বার পঠিত হয়েছে