ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

প্রতিনিধির নাম :

বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।

ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে স্বাগত জানাই। আমরা আশা ও প্রত্যাশা করি যে, সাম্প্রতিক সময়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তরণ ঘটবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে কয়েকজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর এ ঘটনায় প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। এর জেরে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

এরপর বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সূত্র: উইএনবি

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
১৬ বার পঠিত হয়েছে