ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজিবি ক্যাম্পের ঘাস খাওয়ায় আটক গরু থানায়

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের ভেতরে ঘাস খাওয়া ও ফসলাদি নষ্টের অভিযোগে একটি গরুকে আটক করে থানায় দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। শনিবার বিকেলে আটককৃত গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আতিকুর রহমান।

গরুটিকে ফেরত পেতে মালিক মরিয়ম বেগম থানায় দিনভর ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

তিনি আরো বলেন, একটি পশুর যদি জ্ঞান শক্তি থাকতো তাহলে কি আর অন্যখানে গিয়ে ঘাস ও ফসল নষ্ট করত। আমি বারবার অনুরোধ করার পরেও বিজিবি আমার কথা শুনেনি। তারা আমার কাছে ক্ষতিপূরনের জন্য মোটা অংকের টাকা চায়। আমি ওত টাকা না দিতে পারায় বিজিবির এক সদস্যের পা পর্যন্ত ধরেছি কিন্তু অবশেষে গরুটিকে থানায় দেয় তারা। এখন থানা পুলিশ গরুটিকে ছাড়ছে না। এখন কিভাবে গরু টিকে ফেরত পাবো তার কোনো প্রকার উপায় খুঁজে পাচ্ছি না।

ঠাকুরগাঁও ৫০ বিজিরির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, আমি বিষয়টি অবগত নয়, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

ঠাকুরগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, বিজিবি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিজিবি কর্তৃপক্ষ যদি অভিযোগ তুলে নেয় তাহলে গরুটিকে ফেরত দেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
৯ বার পঠিত হয়েছে