ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

বিপিএলে ‘প্রথম’ টস মনে রাখার মতো হয়নি মিরাজের

প্রতিনিধির নাম :

বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন দুইটি বিশ্বকাপে। তার অধীনেই বয়সভিত্তিক ক্রিকেটে এখনো পর্যন্ত সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ যুবা দল। পরে সময় যতো গড়িয়েছে বাংলাদেশ জাতীয় দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন মিরাজ। প্রথমে ছিলেন টেস্ট দলের নিয়মিত সদস্য। ক্রমেই নিজেকে অনিবার্য সদস্যে পরিণত করেছেন খুলনার ২১ বছর বয়সী এই ক্রিকেটার। সে ধারাবাহিকতায় প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রাজশাহী কিংসের।

অধিনায়কত্ব পেয়ে আসরের প্রথম দিনেই দলকে নিয়ে মাঠে নেমেছেন মিরাজ। টস করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। আর প্রথম টসেই বাজিমাত করেছেন বিপিএলের সর্বকনিষ্ঠ এ অধিনায়ক। জিতেছেন কয়েন টসে। কিন্তু শিশিরের কথা মাথায় রেখে নিয়েছেন আগে বোলিং করার সিদ্ধান্ত। ফলে ব্যাট হাতে মাঠে নামতে হয় সাকিবদের।

তবে নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচটিতে অধিনায়কত্বের শুরুটা মনে রাখার মতো হয়নি মিরাজের। কারণ, সাকিবের ঢাকা ডায়নামাইটসের কাছে একেবারে পাত্তাই পায়নি মিরাজের রাজশাহী কিংস।

মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংসকে ৮৩ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এদিন হযরতউল্লাহ জাজাই ও সুনীল নারিনের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে ৫ উইকেটে ১৮৯ রান করে তারা। জয়ে লক্ষে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী ইনিংস।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
১৩ বার পঠিত হয়েছে