ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারে আজও চলছে শ্রমিক বিক্ষোভ

প্রতিনিধির নাম :

শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অবস্থানরত শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুরের দিকে সড়কে ফের যান চলাচল শুরু হয়।

বেতন বৈষম্যের অভিযোগে টানা তিনদিন বিক্ষোভের পর গতকাল সরকার একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটি এক মাসের মধ্যে বেতন বৈষম্য থাকলে তা দূরীকরণের সুপারিশ করবে। তবে এদিন বিক্ষোভ চলাকালে আশুলিয়ায় এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মো. সুমন খা (৩৩)। তিনি সাভার পৌর এলাকার আনলিমা ডাইং লিমিটেডে কাজ করতেন। তার বাড়ি শেরপুর জেলার শ্রীপদী থানার কলাকান্দা গ্রামে।

শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বুধবার ফের বিক্ষোভে নামে শ্রমিকরা।

সংঘর্ষের বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, শ্রমিকরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছিল। পুলিশ গিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত্ব এবং যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯
৭ বার পঠিত হয়েছে