ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

অস্ট্রেলিয়ায় মেয়ের বাসায় উঠেছেন প্রধান বিচারপতি

প্রতিনিধির নাম :

অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

দেশটির স্থানীয় সময় শনিবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি ব্রিসবেনে পৌঁছান। সেখানে তিনি মেয়ে সূচনা সিনহার বাসায় উঠেছেন।

এর আগে শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন সিনহা। তার সঙ্গে স্ত্রী সুষমা সিনহার যাওয়ার কথা থাকলেও তিনি যাননি।

গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি অসুস্থতার কথা বললেও দেশত্যাগের আগে সুস্থ আছেন বলে জানিয়ে জান। এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি ছুটি নিয়ে দেশের বাইরে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

মূলত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-এমপিদের কঠোর সমালোচনার মুখে পড়েন সিনহা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
১৭ বার পঠিত হয়েছে