1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

আজ খুলনার মুখোমুখি রংপুর রাইডার্স

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জীবন নিউজ  ডেস্ক: ঢাকায় শেষ পর্বে আজ রোববার খুলনার প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়। তার আগে বেলা একটায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে গতবার তৃতীয় হওয়া দলটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মাশরাফির দল। সবার আগে সেরা চার নিশ্চিত করেছে খুলনা। রংপুর অবশ্য নিশ্চিন্ত হতে পারছে না, তাদের ভাগ্য ঝুলছে সুতোর ওপরে।

সেরা চার নিশ্চিত করেছে তিনটি দল-খুলনা টাইটানস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডায়নামাইটস। আজ প্রথম ম্যাচে সিলেট হেরে গেলে রংপুরের সম্ভাবনা উজ্জ্বল হবে।

এবারের বিপিএলে আগের ম্যাচে রংপুরকে ৯ রানে হারিয়েছিল খুলনা। আজ সেই জয় টাইটানসকে অনুপ্রাণিত করবেই। ।

অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে টানা তিন ম্যাচ হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি অবশ্য সেরা চার নিয়ে আশাবাদী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews