ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে ট্রাক-বাস সংঘর্ষে ২ জন নিহত Logo বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান Logo ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজার হাজার মানুষ Logo অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় Logo অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

আবারও একসঙ্গে…

প্রতিনিধির নাম :

বিনোদন: তাহসান খান এবং জাকিয়া বারী মম একসঙ্গে খুব বেশি কাজ করেননি। তবে যে তিনটি কাজ তারা একসঙ্গে করেছেন সেসবই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি আবার একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন তারা। পহেলা বৈশাখে আরটিভিতে প্রচারের জন্য সাগর জাহানের রচনা ও নির্দেশনায় নির্মিত এ নাটকটির নাম ‘সোনালী ইলিশের গল্প’। এরইমধ্যে এটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এর আগে তাহসান সাগর জাহানের নির্দেশনায় নাটকে অভিনয় করলেও মম এবারই প্রথম করলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে খুব ভালো লেগেছে। সুন্দর একটি গল্প, পুরো  গোছানো একটি ইউনিট। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে কাজটি করেছি। মূল কথা ‘সোনালী ইলিশের গল্প’ একটি ভালো কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকেরও। গত ৫ই এপ্রিল নাটকটির শুটিং শেষ করে নিউ ইয়র্কের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তাহসান খান। সেখানে তিনি স্টেজ শোতে পারফর্ম করবেন। পরিচালক সাগর জাহান জানান, আসছে পহেলা বৈশাখ আরটিভিতে নাটকটি প্রচার হবে।
উল্লেখ্য, তাহসান ও মম প্রথম একসঙ্গে শিহাব শাহীনের নির্দেশনায় ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ তারা দু’জন শিহাব শাহীনের নির্দেশনাতেই ‘ম্যানিকুইন মুমু’ নাটকে একসঙ্গে অভিনয় করেন। তাদের অভিনীত অন্য আরো দুটি দর্শকপ্রিয় নাটক হচ্ছে শিহাব শাহীনের ‘রূপকথা এখন আর হয় না’ এবং তানিম রহমান অংশুর ‘স্বপ্নচুরি’। এদিকে গতকাল মম রুশোর নির্দেশনায় পুবাইলে সজলের বিপরীতে একটি নাটকের শুটিংয়ে অংশ নেন। আগামি ২০শে এপ্রিল মুক্তি পাবে তার অভিনীত অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। এতে মম অভিনয় করেছেন আলতা চরিত্রে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
১৫ বার পঠিত হয়েছে