1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে হালেপ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে হটিয়ে আবারও ডব্লিউটিএ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন রুমানিয়ান তারকা সিমোনা হালেপ। পায়ের ইনজুরির কারণে গত সপ্তাহে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে কোনো সমস্যা হয়নি হালেপের।

সংযুক্ত আরব আমিরাতের টুর্ণামেন্টে ওজনিয়াকিও অনুপস্থিত ছিলেন। ড্যানিশ এই তারকার থেকে ৪০০ রেটিং পয়েন্ট এগিয়ে হালেপ এখন শীর্ষে। দুবাইয়ে সেমিফাইনালে পৌঁছানো গারবিন মুগুরুজা তৃতীয় ও দুবাইয়ে শিরোপা জয়ী ইউক্রেনের এলিনা সেভিতোলিনায় চতুর্থ স্থান ধরে রেখেছেন।

ডব্লিউটিএ শীর্ষ ১০ র‌্যাঙ্কিং :

১. সিমোনা হালেপ (রুমানিয়া) ৭৯৬৫ রেটিং পয়েন্ট
২. ক্যারেলিন ওজনিয়াকি (ডেনমার্ক) ৭৫২৫
৩. গারবিন মুগুরুজা (স্পেন) ৬১৭৫
৪. এলিনা সেভিতোলিনা (ইউক্রেন) ৫৪৮০
৫. ক্যারেলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) ৫০৮০
৬. হেলেনা ওস্তাপেনকো (ইতালি) ৫০০০
৭. ক্যারোলিন গার্সিয়া (ফ্রান্স) ৪৬২৫
৮. ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৪২৭৭
৯. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৩০৮৬
১০. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী) ৩০৫৫

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews