ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

‘আমরা জঙ্গিদের বিরিয়ানি না, গুলি খাওয়াচ্ছি’

প্রতিনিধির নাম :

দিল্লি বিধানসভা ভোটের এক সপ্তাহ আগে সে রাজ্যে নির্বাচনী প্রচার করলেন যোগী আদিত্য নাথ। শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথমবার দিল্লির ভোটে বিজেপির হয়ে প্রচার করেছেন। সেই প্রচার কর্মসূচি থেকে তিনি সিএএ-বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। সমালোচনার সুরে বিদ্ধ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

দিল্লি সরকারের প্রশাসনিক অক্ষমতার প্রসঙ্গও তুলে ধরতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিআইএস সমীক্ষা বলছে, দিল্লি সরকার জনগণকে শুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারেনি। দিল্লিবাসী দূষিত জল পান করছে। আর এদিকে মুখ্যমন্ত্রী শাহিনবাগের প্রতিবাদীদের বিরিয়ানি খাওয়াচ্ছেন। সে রাজ্যের সর্বত্র যেখানে সিএএ-বিরোধী সভা, সেখানেই চলছে বিরিয়ানি উৎসব।

নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে ওই মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে আসার পর থেকেই আমরা জঙ্গিদের বিরিয়ানি না, গুলি খাওয়াচ্ছি।

শনিবার যোগী আদিত্য নাথ দিল্লিতে চারটি নির্বাচনীসভা করেছেন। প্রত্যেক সভা থেকেই তিনি বিরোধী কংগ্রেস এবং আম আদমি পার্টিকে তুলোধোনা করেছেন। তার অভিযোগ, ‘আগে সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়লে টাকা পাওয়া যেত। উপত্যকা থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর সেই কৌশল বন্ধ হয়ে গেছে। তবে সেই পাথরবাজদের সমর্থন করতেন কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়াল। এখন সেনাবাহিনী জঙ্গিদের নরকে পাঠাচ্ছে গুলি মেরে। কংগ্রেস আর কেজরিয়াল ওদের বিরিয়ানি খাওয়াতে পারে কিন্তু আমরা বুলেট খাওয়াচ্ছি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
১৫ বার পঠিত হয়েছে