ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন Logo মেহেরপুরে মাদক বিক্রির টাকাসহ পিতা-পুত্র গ্রেপ্তার Logo হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা Logo শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড Logo ইরান যুদ্ধে ব্যয় ৩৩ বিলিয়ন ডলার, গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র Logo ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামীকাল বুধবার চীন সফরে যাচ্ছেন Logo ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক Logo দক্ষিণ সড়আফ্রিকায়ক দুর্ঘটনায় নিহত ২১ Logo শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির Logo গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

গাজার ধ্বংসস্তূপ

গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরাইলি গোলাবর্ষণের পর একটি ছয়তলা ভবন ধসে পড়ে বাস্তুচ্যুত মানুষ ও তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনের ওপর।

এই ঘটনায় প্রায় ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্বজনদের মাধ্যমে এখন পর্যন্ত ৭৫ জনের বেশি নিখোঁজের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে প্রায় ৫০ জনই শিশু।

আল-বুরশ আরও জানান, পুরো গাজা জুড়ে বর্তমানে প্রায় দুই হাজার ভবন যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। অপর্যাপ্ত ও সীমিত সম্পদ নিয়ে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কংক্রিটের ভারী স্ল্যাবগুলো সরিয়ে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার করার মতো প্রয়োজনীয় কোনো ভারী যন্ত্রপাতি তাদের হাতে নেই।

তিনি আরও বলেন, আমরা সময়ের বিরুদ্ধে এক নির্মম লড়াই চালিয়ে যাচ্ছি এবং প্রতিটি মুহূর্ত মানেই আরেকটি অমূল্য জীবনের অবসান। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো মানুষের বাঁচার আকুতি ও আর্তনাদ শোনা যাচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: আল-জাজিরা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৪৫ মিনিট আগে
১৬ বার পঠিত হয়েছে