ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক Logo দক্ষিণ সড়আফ্রিকায়ক দুর্ঘটনায় নিহত ২১ Logo শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির Logo গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ সড়আফ্রিকায়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে একাধিক যানবাহনের (দু’টি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভি) মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছে।

দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক একটি সরকারি অংশীদারী সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে।

রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানায়, লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে।

কেপটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার রাত সাড়ে ৯টায় (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তারা। এছাড়া আরও কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায়।

আরটিএমসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৫ শতাংশের বেশি কম।

মৃতদের বেশিরভাগই পথচারী ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৫২ মিনিট আগে
১৭ বার পঠিত হয়েছে