1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সুখবর’ দিচ্ছে নাইজেরিয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

আজকে জিততেই হবে আর্জেন্টিনাকে। বিশ্বকাপে টিকে থাকতে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই মেসিদের সামনে। তবে নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে অবশ্য একটা সুখবরই মিলছে তাদের জন্য। সুস্থ নেই নাইজেরীয় অধিনায়ক জন ওবি মিকেল। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাতের হাড় ভেঙে যাওয়ায় আজকের ম্যাচে তিনি অনিশ্চিত।
মিকেলের দুর্ভাগ্য। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে হাতে চোট পান তিনি। কিন্তু তার আগেই খেলোয়াড় বদলির কোটা শেষ হয়ে যাওয়ায় তাঁকে মাঠ×থেকে তুলতে পারেননি কোচ গার্নত রোর। দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মিকেলের চোটের খবর নিশ্চিত করেছেন কোচ নিজেই, ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের একজন খেলোয়াড় চোটে পড়েছেন এবং সে আমাদের অধিনায়ক।’
তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিকেলকে খেলানোর কথাও বলেছেন তিনি, ‘আমি মনে করি সে ম্যাচে কাস্ট পরে খেলতে পারে। এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’
নাইজেরিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই মিকেল। মিডফিল্ডে থেকে পুরো দলটাকে এক সুতায় গেঁথে রাখার দায়িত্ব তাঁর। স্বাভাবিকভাবেই, মিকেলের চোটের খবরটা মানসিকভাবে মুষড়ে পড়া আর্জেন্টাইন শিবিরের জন্য যথেষ্ট ভালো খবরই!

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews