ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

আশুলিয়ায় যুবলীগ নেতার গাড়ি পোড়ার মামলা, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নেই গ্রেপ্তার!

প্রতিনিধির নাম :

আলমাস হোসেন: সাভারের আশুলিয়ায় পূর্ব শক্রুতার জের ধরে এক যুবলীগ নেতার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী যুবলীগ নেতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। সন্ত্রাসীদের ভয়ে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না।
এলাকাবাসী জানায়, পূর্ব শক্রুতার জের ধরে গেল ৩১ মে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজন ভুইয়ার প্রিমিও একটি প্রাইভেট কার ৩৮ লক্ষ টাকা মুল্যের আগুন দিয়ে পুড়িয়ে দেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের মৃধা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা। পরে গেল ১ জুন আবু তাহের মৃধাকে প্রধান আসামী করে সাত জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন যুবলীগ নেতা রাজন ভুইয়া। মামলার আসামীরা হলেন আবু তাহের মৃধা (৪৬),আব্দুস সালাম মৃধা (৫২),বাহাদুর মৃধা (২৬),সুজন মিয়া (৩০),রানা সরকার (২৬),শাওন মিয়া (২২),ও সুমন মিয়া (৩৪)। ভুক্তভোগী রাজন ভুইয়া জানান মামলার পরে আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উল্টো আসামীরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে অন্যথায় মামলা তুলে না নিলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দিচ্ছে তারা।
এবিষয়ে সাভারের সাংসদ ডা.এনামুর রহমান বলেন, সাভার ও আশুলিয়ায় অপরাধীদের কোন ঠাই নেই অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে।
আসামীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন এমন প্রশ্ন করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল বলেন, আসামীরা পলাতক তাই তাদের খুজে পাওয়া যাচ্ছে না। আজ-কালের মধ্যে আসামীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
১৮ বার পঠিত হয়েছে