ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

প্রতিনিধির নাম :

ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করা হয়। আহত ওই ব্যবসায়ীর নাম রিয়াজুল ইসলাম (৩৫) সে পল্লীবিদ্যুৎ এলাকার আইয়ুব আলীর ছেলে।
রিয়াজুল ইসলাম আশুলিয়ার বাইপাইল এলাকায় রাতে তার দোকান বন্ধ করে পল্লীবিদ্যুৎ এলাকায় বাড়িতে ফিরছিলেন। তিনি পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে দুই গ্রুপের সংঘর্ষ হয় ।
এসময় গুলি করে নগদ তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুটপাট করে তাকে মৃত ভেবে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সংঘর্ষকারীরা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত উদ্ধার করেছে। আহত ওই ব্যবসায়ীর পেটে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওটি (অপারেশন) ইনচার্জ নাছির।

এদিকে, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার (ওসি) তদন্ত জাবেদ মাসুদ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
৬ বার পঠিত হয়েছে